ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কানিজ মওলা বলেন, ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।