লন্ডনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

লন্ডন প্রতিনিধি:

যুক্তরাজ্যের লন্ডনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের বোহীন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সভাপতি জাহাঙ্গীর খানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতিদের মধ্যে ছিলেন আল মামুন চৌধুরী আহমেদ, সমিতির প্রধান উপদেষ্টা মেলিন আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি তানভীর হোসেন রানা, সাধারণ সম্পাদক হালাল মিয়া, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম রাজা, সহ-কোষাধ্যক্ষ রহিম আহমদ, প্রেস ও মিডিয়া সম্পাদক লিটন আহমদ, সদস্য আব্দুল আল নোমান, আনান চৌধুরী, ফয়সাল আহমদ , আব্দুল বাছিত ও আলাল ঈসা ইসলামি প্রমুখ।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন দোয়া পরিচালনা করেন। এ সময় ফেঞ্চুগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share