২০২৬ নির্বাচন সামনে রেখে ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ-এর উদ্যোগে ‘আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ ও আমাদের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমা এলাকার কুটুমবাড়ী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি নির্ধারক মুহূর্ত। এ লক্ষ্যে প্রবাসে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা নিজ নিজ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পক্ষে বিভিন্ন নির্বাচনী কৌশল ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভায় সিলেট-৩ আসনের প্রার্থী আলহাজ এম এ মালেকের সমর্থনে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং ফ্রান্স বিএনপি নেতা আব্দুল হাকিম।

সিলেট-১ আসনের প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল এমসি (বিশ্ববিদ্যালয়) কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।

সিলেট-২ আসনের প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল এমসি (বিশ্ববিদ্যালয়) কলেজ শাখার সাবেক সিনিয়র ছাত্রনেতা মুহাম্মদ আখতার হাসান।

সিলেট-৪ আসনের প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন ফ্রান্স বিএনপি নেতা আব্দুস শহীদ।

এছাড়া সিলেট-৬ আসনের প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা হেলাল উদ্দীন, সেলিম আহমেদ ও হারুনুর রশিদ।

মৌলভীবাজার-১ আসনের প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন ফ্রান্স বিএনপি নেতা আব্দুল হালিম এবং মৌলভীবাজার-২ আসনের প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন খাইরুল আমিন খসরু।

সভায় আরও বক্তব্য দেন— সুনামগঞ্জ-১ আসনের প্রার্থীর সমর্থনে ছাত্রনেতা সেলিম উদ্দীন, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থীর সমর্থনে রাসেল আহমেদ ও মুজিবুর রহমান, কুমিল্লা-৯ আসনের প্রার্থীর সমর্থনে সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, নোয়াখালী-১ আসনের প্রার্থীর সমর্থনে সাবেক ছাত্রনেতা মাসুদ আলম, নোয়াখালী-৩ আসনের প্রার্থীর সমর্থনে সাবেক ছাত্রনেতা আমির হুসেন এবং কুমিল্লা-৮ আসনের প্রার্থীর সমর্থনে সাবেক ছাত্রনেতা রুবেল আহমদ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশে ও প্রবাসে দলীয় নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

Share