ষ্টাফ রিপোর্ট :ফ্রান্সে অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে প্যারিসের ২০তম অ্যারোন্ডিসমেন্টে ফাস্তি কার্যালয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে প্যারিসের যুব কাউন্সিলর প্রফেসর এনকে নয়নকে পুনরায় সভাপতি এবং আহমেদ মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এক বছর মেয়াদি এই কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন হাসান রুবেল, সালাউদ্দিন ইরান, তাওহিদ আহমেদ, রুমন আহমেদ ও আবদুল হান্নান ইমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসনিয়া আনজুম ও তানিয়া আক্তার রোজি। প্রশাসনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন শাম্মি আক্তার ও তাওহিদা আনজুম।
এছাড়া যোগাযোগ বিষয়ক দায়িত্ব পালন করবেন শিহাব উদ্দিন ও ইকবাল দেওয়ান। অনুষ্ঠান বিষয়ক দায়িত্বে রয়েছেন রহমান মো. শাহিনুর ও শেখ মো. সিমুল। ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. জাহেদ আহমেদ ও আহমেদ খালেদ।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে সাফ ফ্রান্সে বসবাসরত এশীয় প্রবাসী কমিউনিটির অধিকার রক্ষা, পারস্পরিক সংহতি জোরদার এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।