রাকসুতে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্য

শিক্ষা ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ -রাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৬টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা করা হলগুলো- জুলাই-৩৬, রহমাতুন্নেসা, বেগম খালেদা জিয়া, তাপসী রাবেয়া, রোকেয়া ও মুন্নুজান হল।

এই ৬ হলের ফলাফলে রাকসুর ভিপি পদে শিবির মনোনীত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার এবং এজিএস পদে শিবিরের সালমান সাব্বির এগিয়ে রয়েছেন।

জুলাই-৩৬ হল: ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯৪৫ ভোট পেয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। এই হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩০০ ভোট।

জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৩৫। শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট। এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির ৫২৪ পেয়ে এগিয়ে আছেন। একই পদে ছাত্রদলের সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট।

রহমাতুন্নেসা হল: ভিপি পদে শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ ৬৩০, ছাত্রদলের শেখ নুর উদ্দীন আবির ১৮৬, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ৫৭৯, শিবিরের ফাহিম রেজা ৩২০, এবং এজিএস পদে শিবিরের সালমান সাব্বির ৩৪৯ এবং ছাত্রদলের জাহিন এষা পেয়েছেন ২৮৯ ভোট।

খালেদা জিয়া হল: কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি ও এজিএস পদে ভোটে এগিয়ে রয়েছে শিবির। তবে এই হলে জিএস পদে বড় ব্যবধানে পরাজিত হয়েছে শিবির। জিএস পদে জয় পেয়েছে আধিপত্যবিরোধী ঐক্য।

খালেদা জিয়া হলের ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে শিবিরের জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট ও ছাত্রদলের আবীর ১৩৭ পেয়েছেন ভোট । জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ৩৫২ ভোট ও শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট। এজিএস পদে শিবিরের সালমান সাব্বির ২৭৮ ভোট ও ছাত্রদলের জাহিন এষা পেয়েছেন ১৭১ ভোট।

তাপসী রাবেয়া হল: ঘোষিত ফলাফলে দেখা যায়- ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৫২, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন ২১১ ভোট। ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৬৬১ ভোট। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।এজিএস শিবির সমর্থিত সালমান পেয়েছেন ৩৪৬ ভোট, ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯ ভোট।

রোকেয়া হল: ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি ও এজিএস প্রার্থী ছাত্রশিবির জাহিদ ও সাব্বির এগিয়ে রয়েছেন। জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মারেএগিয়ে আছেন। ভিপি পদে শিবিরের জাহিদ ৭৫২, ছাত্রদল আবীর পেয়েছেন ২১১ ভোট। জিএস পদে শিবিরের ফাহিম রেজা ৩৭৭ ও আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ৬৬১ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস পদে শিবিরের সালমান সাব্বির ৩৪৬ ও ছাত্রদলের জাহিন এষা ২৯৯ ভোট পেয়েছেন।

মুন্নুজান হল: ঘোষিত ফলাফল অনুযায়ী, রাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবীর পেয়েছেন ২৩৬ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী ফাহিম পেয়েছেন ৪৯৫ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী জীবন পেয়েছেন ৮৯ ভোট। সাবেক সমন্বয়কদের একাংশ মনোনীত প্যানেল, ‘আধিপত্যবিরোধী ঐক্য’ জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট।এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

Share